সর্বশেষ সংবাদ :

মসজিদের লাইট বন্ধ করা নিয়ে সংঘর্ষ বড়াইগ্রামে গ্রেপ্তার ১১ জন কারাগারে

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মসজিদের লাইট বন্ধ করা নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার তাদেরকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কেচোয়াকোড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
কারাগারে পাঠানো আসামীরা হলেন কেচোয়াকোড়া গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে আব্দুল জব্বার (৬৫), সেন্টু, মন্টু ও রাকিবুল ইসলাম, আব্দুল জব্বারের ছেলে কাইয়ুম হোসেন ও রেদোয়ান হোসেন, আব্দুর রশিদের ছেলে রওনক রশিদ রাদ, আব্দুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান ও মাহফুজুর রহমান, মাহতাব উদ্দিনের ছেলে সিয়াম আহমেদ ও রফিকুল ইসলাম নান্টুর ছেলে তানভীর আহমেদ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, কেচোয়াকোড়া গ্রামে মারপিটের ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে ১৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। পরে সে মামলার এজাহারনামীয় ১১ আসামীকে গ্রেফতার করা হয়। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, মসজিদের লাইট বন্ধ করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকালে আব্দুল জব্বার ও আফসার আলীর স্বজনদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত ও একটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।


প্রকাশিত: November 10, 2024 | সময়: 7:00 am | সুমন শেখ

আরও খবর