বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় আব্দুস সামাদ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার হোসেন ফকিরের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আব্দুস সামাদ তার ভ্যানে খেজুরতলা থেকে একজন যাত্রী নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে আব্দুস সামাদ রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বাসটি দ্রুত চলে যাবার সময় তিনি চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভ্যানের যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ আহত যাত্রীকে স্থানীয় স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় থানায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।