বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আধারে আগুন দিয়েছে কতিপয় দুস্কৃতকারী। এতে ঘরের বারান্দা ও বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারের দক্ষিনে বিএনপির কার্যালয়ে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রন করেন।
অনুসন্ধানে জানা গেছে , বিগত ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাঁকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোন নেতা-কর্মী অফিসে বসেননি। ছাত্র-জনতার গণ আন্দোলনের আন্দোলনের পরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই কার্যালয় পুণরায় ব্যবহার শুরু করেছেন । বাজারের পাহারাদার রফিকুল ইসলামের ভাষ্য মতে , রাত ২ টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তবে টর্চ লাইটের আলোতেও তাদের চিনতে পারেননি। ঘটনার এক পর্যায় তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওযার্ড় বিএনপির সভাপতি আক্কাছ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর, কার্যালয়টি ব্যবহার শুরু করি। মাঝখানে
অতি উৎসাহী কিছু আয়ামী লীগের লোকজন বিএনপির উদ্দেশ্য বলেন, তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে আমরা পালানোর জায়গাও পাবনা। তার দাবি,অতি উৎসাহী আওয়ামী লীগের লোকজনই রাতের আঁধারে বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে তাৎক্ষনিক কারো নাম পাওয়া যায়নি।
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে দদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।