সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কাদিপুর গ্রাম হতে রাত মঙ্গলবার রাত ০৯টা ৪৫ মিনিটে ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম ডালিম রেজা (৩০)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের তুফানীর ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম ও ফোর্সসহ ২৯ অক্টোবর রাতে গোদাগাড়ী থানাধীন উজানপাড়া বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন কাদিপুর গ্রামে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের এমএসবি ইটভাটা সংলগ্ন ফাঁকা জায়গায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী নির্দেশে গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল রানা পিপিএম এর নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ডালিম রেজার দেখানো মতে পাঁচটি চটের বস্তায় রক্ষিত পলিথিনের ভেতর পোটলা করা স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত ডালিম রেজার বিরুদ্ধে ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে।


প্রকাশিত: October 31, 2024 | সময়: 5:51 am | সুমন শেখ

আরও খবর