বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাণীনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা জাতীয়তাবাদী যুবদল রাণীনগর শাখার আয়োজনে সদরের এছাহক টাওয়ার প্রাঙ্গনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে অসহায়,দরিদ্র, খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষদের চিকিৎসা সেবা,বিনামূলে ওষুধ বিতরণ ও রক্তের গ্রুপ পরীক্ষা সহ পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন সেবা প্রদান করা হয়।এসময় যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম,উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এছাহক আলী, সাবেক সভাপতি আল ফারুক জেমস উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।