সর্বশেষ সংবাদ :

হাসিনার পদত্যাগপত্র নিয়ে মিথ্যাচার করেছেন রাষ্ট্রপতি -উপদেষ্টা আসিফ নজরুল

সানশাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিল বা নথিপত্র প্রমাণ হাতে নেই, এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তবে এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা -ড. আসিফ নজরুল।

 

আজ সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

 

 

উপদেষ্টা -ড. আসিফ নজরুল জানান, তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে পদত্যাগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সেটি তিনি (রাষ্ট্রপতি) গ্রহণ করেছেন। এখন প্রায় আড়াই মাস পরে পদত‍্যাগ করেননি বলা মিথ‍্যাচার এবং শপথ লঙ্ঘনের সামিল। এতে তিনি তার পদে থাকার যোগ‍্যতা হারিয়েছেন কিনা, সেটা বিবেচনা করে দেখতে হবে।

 

 

 

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, গত ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেটি টিভিতে লাইভ সম্প্রচার হয়।

যেখানে জাতির উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। এর আড়াইমাস পরে এসে তিনি কন্ট্রাডিকটরি কথা (আগের বক্তব্যের সাথে সাংঘর্ষিক) বলতে পারেন না।”

 

 

তিনি আরও জানান, “এমন মন্তব্যের পর উপদেষ্টা পরিষদের আলোচনা হতেই পারে যে তিনি গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য মানসিক-ভাবে সক্ষম কিনা।”


প্রকাশিত: October 21, 2024 | সময়: 4:30 pm | Daily Sunshine

আরও খবর