শিশু ধর্ষণের চেষ্টা বৃদ্ধ আটক

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাগঞ্জের নাচোলে ৭ বছরের শিশুকন্যা ধর্ষ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে নাচোল থানা পুলিশ। বৃদ্ধের নাম আব্দুল মান্নান (৬০)। অভিযুক্ত বৃদ্ধ নাচোল উপজেলার জংলা দৌগাছি গ্রামের মৃত শহীদ আলীর ছেলে। নাচোল থানার চৌকস অফিসার ইনচার্জ (তদন্ত) খন্দকার ফরিদ আহম্মেদের নেতৃত্বে পুলিশ টীম অভিযুক্তকে আটক করতে সক্ষম হন।
নাচোল থানার ওসি তদন্ত খন্দকার ফরিদ আহম্মেদ জানান, গত ১৪ অক্টোবর বিকেলে জংলা দৌগাছি গ্রামে আব্দুল মান্নান পাশের বাড়ির ৭ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার করলে সে পালিয়ে যায়। এবিষয়ে শিশুরটির পিতা বাদী হয়ে ১৬ অক্টোবর বুধবার নাচোল থানায় মামলা দায়ের করলে পুলিশ আব্দুল মান্নানকে আটক করে জেল হাজতে প্রেরন করেন।


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪ | সময়: ৪:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ