, , ।
সানশাইন ডেস্ক: রাজশাহীর পবা উপজেলার কাটাখালীর এক লিচু বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে কাটাখালী বাজারের আদর্শ কলেজের পেছনে একটি লিচু বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তবে তার অনুমানিক বয়স ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, কাটাখালীর আদর্শ কলেজ এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটির গলা এবং শরীরের বিভিন্ন অংশে কাটা চিহ্ন রয়েছে। এছাড়াও নিহতের নাম পরিচয় জানা যায়নি। লাশটির ময়নাতদন্তের জন্যমেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ বিষয়ে থানায় মামলা হবে।