সর্বশেষ সংবাদ :

রাবি ভর্তির লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধিঃ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তির লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

 

এবারের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্টিত হয়। অপরদিকে সঙ্গীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়। ফলাফলে দেখা যায়, ইংরেজি লিখিত পরীক্ষায় ৫৬৬ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩০০ জন এবং অকৃতকার্য হয়েছে ২৬৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে চারুকলা অনুষদে ১ হাজার ১৯ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯১৭ জন। অকৃতকার্য ৭৯ জন। ২৩ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

 

অপরদিকে সঙ্গীত বিভাগে ২৪৫ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৪৪ জন। অকৃতকার্য হয়েছে ২০১ জন পরীক্ষার্থী। এছাড়া নাট্যকলা বিভাগে ৩৪২ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৪৬ জন। অকৃতকার্য হয়েছে ২৯৬ জন পরীক্ষার্থী। প্রকাশিত ফল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.ru.ac.bd/admission) দেখা যাবে  ।

 

সানশাইন/তৈয়ব

 

 


প্রকাশিত: August 18, 2022 | সময়: 7:55 pm | Daily Sunshine