সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। রোববার ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, স্কাউট ও রোভারদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক টুকটুক তালুকদার। র‌্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ্ উদ্দীন আল ওয়াদুদ। বক্তব্য রাখেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) সীমা খানম, জেলা প্রশাসন কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর মো. আশিক জামান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের প্রধান শামীম আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসীন আলী, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা প্রমুখ।
পবা উপজেলা : উপজেলার পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।
আলোচনা সভায় পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. আবু বাশির। বক্তব্য দেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার এস এম এন জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার হাবিবা খাতুন, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।
বাগমারা: বাগমারায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মহড়া ও র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন পরিচালক মেহেদী হাসান, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, উপদেষ্টা মামুনুর রশিদ মামুন, সাংবাদিক শামীম রেজা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাপাহার: সাপাহার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রধান শিক্ষক খন্দকার সামশুজ্জামানের সভাপতিত্বে অনুুষ্ঠিত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে সাপাহার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন লিডার এসলাম হোসেন, লিডার কামরুজ্জামান, ফায়ার ফাইটার সুমন প্রমুখ। বক্তব্য প্রদান করেন।
রাণীনগর: উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে নানা আয়োজন করেন। র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইডার জিয়াউর রহমান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতা প্রমুখ।
মোহনপুর: মোহনপুরে র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। এই সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাব-অফিসার রফিকুল ইসলাম, ফাইভ ফাইটার সবুজ আলী, নাজমুল হাসান, রমিজ, ইকবাল হোসেন সহ কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, সূধীজন সাংবাদিকবৃন্দ।
পোরশা: রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, প্রকৌশলী এএম সুলতানুল ইমাম, প্রাণি সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, আনসার-ভিডিপি কর্মকর্তা আসাদুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পোরশার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকসদল সকলকে সচেতনতার লক্ষে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন। অপরদিকে, একই স্থানে ইউএনও মো. আরিফ আদনানের সভাপতিত্বে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সভা এবং বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহাতাব হোসেন মৃধা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি জুয়েল রানাসহ অন্যরা।


প্রকাশিত: October 14, 2024 | সময়: 4:54 am | সুমন শেখ