, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ লোলিত মোহন ডিগ্রী কলেজের নতুন ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে এ কলেজের শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১টার কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
কলেজের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম উদ্দীন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্ল্া, সদস্য সচিব আব্দুর সবুর, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক, আহবায়ক সাইদুর, জহুরুল শরিয়তুল্লাহ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীরা এবং নতুন ম্যানেজিং কমিটির সদস্যরা এক সঙ্গে মিলেমিশে কলেজের উন্নয়নের জন্য কাজ করবেন। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন রাজনীতি করবেন না। আপনারা আমাদের ছেলে-মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করুন। আপনাদের যে কোন সমস্যায় আমিসহ এলাকার বিএনপি’র নেতা-কর্মীরা আপনাদেও পাশে থাকবে।
সভায় কলেজের সকল শিক্ষক-কর্মচারীসহ তালন্দ এলাকার বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।