সর্বশেষ সংবাদ :

চারঘাট সীমান্ত হতে ৪শ’ ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবি;

মোঃ রাজন (স্টাফ রিপোর্টার):

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ইউসুফপুর বিওপির সদস্যরা চারঘাট সীমান্ত এলাকা থেকে ৪শ’ ৭৭ পিচ ফেনসিডিল উদ্ধার করেন।

 

 

আজ শনিবার (৫ অক্টোবর) ভোরবেলায় চারঘাটের হবির বাতান নামক স্থান থেকে ৪শ’ ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছেন ইউসুফপুর বিওপির সদস্যরা। পিএসসি গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজিবি জানিয়েছেন, আমাদের একটি টহল দল সীমান্ত পিলার ৬৮/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হবির বাতান এলাকায় পদ্মা নদীর পাড়ে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সন্দেহবশত তল্লাশী চালানো হয়। এ সময় ৩টি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ভারতীয় ৪শ’ ৭৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলেও আরও জানিয়েছেন বিজিবি।


প্রকাশিত: October 5, 2024 | সময়: 2:43 pm | Daily Sunshine

আরও খবর