সর্বশেষ সংবাদ :

সাংবাদিক সিকোর পিতা সেন্টু বিশ্বাসের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: দৈনিক ভোরের কাগজের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আতিক ইসলাম সিকোর পিতা সেন্টু বিশ্বাস (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)।
রবিবার সকাল ৭টায় শিবগঞ্জ পৌর এলাকার গোয়ালপাড়া মহল্লার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সেন্টু বিশ^াস দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের নামাজে জানাজা রবিবার বেলা ৩ টায় সেলিমাবাদ কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হয় এবং সেখানেই মরদেহ দাফন করা হয়।


প্রকাশিত: September 30, 2024 | সময়: 6:58 am | সুমন শেখ