সর্বশেষ সংবাদ :

রাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীন বরণ-২০২৪’ আনন্দঘন আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার। এছাড়া উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা এবং একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মোজাফফার হোসাইন।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারি এবং বিএনসিসি, রোভার, রেডক্রিসেন্ট, রেঞ্জারের ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১০টায় অতিথিদের আসন গ্রহণ, পবিত্র গ্রন্থ হতে পাঠ, শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে নবীনদের বরণ করা হয়। নবীনদের উদ্দেশ্যে অধ্যক্ষ মহোদয় অনুপ্রেরণামূলক বক্তব্য ও যথাযথ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে আগামী দিনগুলোতে দৃঢ় প্রত্যয় নিয়ে কাক্সিক্ষত ফলাফল অর্জন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আহ্বান করেন। প্রত্যেক বিভাগের শিক্ষকদের পরিচিতি, শিক্ষার্থী ও শিক্ষকদের আলোচনা এবং একাডেমিক ক্যালেন্ডার ও কোর্স প্ল্যান বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফাতেমাতুজ্জোহরা।


প্রকাশিত: September 25, 2024 | সময়: 6:04 am | সুমন শেখ

আরও খবর