সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে চলন্ত ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার রাত আনুমানিক ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়ার ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর সহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে মিতুল মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মোটর সাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।


প্রকাশিত: October 13, 2026 | সময়: 5:55 am | সুমন শেখ