পুঠিয়ায় সাবেক প্রধানমন্ত্রী,সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
স্বামী হত্যার বিচার চেয়ে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন নামাজ গ্রামের মাছুফা নামের এক নারী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ১৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৬০ জনকে আসামী করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় পুঠিয়া থানায় এ মামলাটি করা হয়েছে।

 

 

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে যে ২০১৫ সালের পহেলা মে রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্ররক্ষা দিবস উপলক্ষে ২০ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণ বিএনপি’র সমর্থক মজির উদ্দিন নিহত হয়। পরে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয়। নিহত মজির উদ্দিন এর ছেলে মাসুদ রানা জানায়, ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি। বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি দায়ের করেন।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪ | সময়: ৬:১২ অপরাহ্ণ | Daily Sunshine