বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,চারঘাট:
রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চারঘাট প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক সানশাইন ও যুগান্তরের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলম,গীর হোসেন,সাবেক সাধারন সম্পাদক রাজন আলী, সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক শান্ত আলী , প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু,যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, কোষাদক্ষ মিঠু রানা, প্রমুখ।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, গত ১৫ বছর দেশের মানুষ এক বন্দীদশার মধ্যে দিন পার করেছে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক খুনি শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। এই স্বাধীনতাকে নষ্ট করতে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা বিভিন্ন ধরণের অপকর্মে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপি কখনও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নয় দাবি করে তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকবে তাদের কঠোর হাতে দমন করতে হবে।
তিনি বলেন, সাংবাদিকরা গত ১৫ বছরে স্বাধীন ভাবে তাদের লেখনী লিখতে পারেনি। আজ সাংবাদিকরা স্বাধীন। তাই সত্য লিখতে কারো কোন রক্তচক্ষুকে ভয় নেই। আমি সব সময় সাংবাদিকদের পাশে থেকেছি। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।