সর্বশেষ সংবাদ :

১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হচ্ছে দি/পু মনিকে

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে আদালতে তোলা হতে পারে। তার বিরুদ্ধে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ।

 

এর আগে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা এবং চাঁদপুরে নাশকতার মামলা রয়েছে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি দীপু মনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের।

 

উল্লেখ্য, দীপু মনি প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবা-ধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 20, 2024 | সময়: 11:38 am | Daily Sunshine