বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে প্রথম দিনের মত বৈষম্য বিরোধী আন্দোলন মাঠে নেমেছিল সাধারণ শিক্ষার্থীসহ সাধারন মানুষ। এ আন্দোলনে ৫ সাংবাদিক পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। রবিবার সকাল ১০টায় বাগেরহাট খুলনা মহাসড়কের নতুন কোর্টের সামনে সাধারন ছাত্ররা সমবেত হলে আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘঠনা ঘটে। এইসময় ঘণ্টাখানিকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
অন্যদিকে, এদিন দুপুরে রামপালের ফয়লা বাজারের ভাগা বটতলা এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে সাধারন ছাত্ররা। পরে বিক্ষুদ্ধ ছাত্ররা রামপালের আওয়ামী লীগের দুটি অফিস ভাংচুর করে এবং পুলিশের গাড়ীতে আগুন দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা রাস্তায় অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ।
আন্দোলনের সময় আহত ঢাকা পোস্টের সাংবাদিক আবু তালেব বলেন, নিউজ কাভার করার জন্য আমরা কয়েক জন সংবাদ কর্মী ফুট ওভার ব্রিজের উপর উঠি তখনি ব্রিজের বাম থেকে যাওয়া দলীয় লোকজন আমাদের ভিডিও করতে নিষেধ করে তার পর
আমরা নেমে আসছিলাম তখন আমাদের টার্গেট করে ইট মারে আমি সহ কয়েক জন আহত হয়েছে। আমাদের এক সাংবাদিক ভাইয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে।
বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, আমরা আমাদের পুলিশ ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। এই মুতুর্তে বাগেরহাটেরবিভিন্ন যায়গা যেমন রামপালের ভাগা বাজার, কাটাখালি, নওয়াপাড়ামোড়সহ বিভিন্ন যায়গায় বিপুল সংখ্যক আন্ধোলনকারী অবস্থান করছে বলে আমরা খবর পেয়েছি। আমরা আমাদের সাধ্যমত পরিস্থিতি নিয়েন্ত্রনের চেষ্টা করছি।