বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বেশ কিছু দিন থেকে রাজশাহীতে তীব্র রোদ ও ভ্যাপসা গরম পড়ছিল। বর্ষাকালে বৃষ্টি না হওয়ায় মাঠে-ঘাটে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল। পানির অভাবে পড়েছিল কৃষকরা। অপেক্ষায় ছিল বৃষ্টির। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। শ্রাবণ বর্ষণে প্রকৃতি সিক্ত।
মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে বিভাগীয় শহর রাজশাহীতেও। কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মাঝারি এবং কখনও ভারী বর্ষণ চলছে থেমে থেমে। এ মধ্য শ্রাবণে যেন স্বরূপে ফিরেছে বর্ষা। যে কারণে এরই মধ্যে জলমগ্ন হয়ে পড়েছে রাজশাহী মহানগরীর নিম্ম ও মধ্যাঞ্চল। বেশ কিছু দিন থেকে রাজশাহীতে তীব্র রোদ ও ভ্যাপসা গরম পড়ছিল। এতে জনমনে স্বস্তি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৪৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতেই নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাই স্বস্তির বৃষ্টি কেথাও কোথাও হয়ে দাঁড়িয়েছে দুর্ভোগের কারণ।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানের মত রাজশাহীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মূলত বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়। এরপর থেকে আজও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আরও অন্ততঃ দশ দিন এভাবেই থেমে থেমে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বর্ষা মৌসুম এমন বৃষ্টি স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে। শুক্রবার বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বিকেল ৩টায় ১০০ শতাংশ। মে মাসে তীব্র তাপপ্রবাহ কাটার পর এর আগে গত ২৬ জুন রজশাহীর সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রহিদুল ইসলাম বলেন, আষাঢ়-শ্রাবণ মাসে এমন বৃষ্টিপাত হবে এটি প্রকৃতির খুবই স্বাভাবিক আচরণ। বরং দেশের অন্যান্য জেলায় তুলনায় রাজশাহীতে দেরি করেই বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টিপাত চলছে। আকাশে প্রচণ্ড মেঘ আছে। এই বর্ষণ তাই অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আর টানা বৃষ্টিপাত হলে দিনের তাপমাত্রা ও ভ্যাপসা গরম আরও কমবে বলেও জানান এই আবহাওয়া কর্মকর্তা।