, , ।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় আত্রাই নদীতে গোসলের সময় ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পশ্চিম পাটিচরা গামের আফজালের নাতনি পাকিয়া (১৩) তার মা সহ আরো দুমেয়ের সাথে আত্রাই নদীতে গোসল করার সময় ডুবে যায়।
এ অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিক থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পাকিয়া সহ অন্যদের উদ্ধার করে, কিন্ত পাকিয়াকে তাৎক্ষণিক পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত পাকিয়া রংপুর জেলার বিজিবিতে চাকুরীরত রিপনের কন্যা। সে তার মা লিজার সাথে নানার বাড়িতে থাকা অবস্থাতে নজিপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো বলে জানা গেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।