, , ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ রহমান বাবুর রুম থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশিয় পিস্তল পাওয়া গেছে৷ এছাড়াও সেখান থেকে বেশ কিছু দেশি অস্ত্র রামদা উদ্ধার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় বিদেশি মদের বোতল পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পাঁচটায় দ্বিতীয় দফায় বঙ্গবন্ধু হলে ভাংচুরকালে এসব অস্ত্র পাওয়া গেছে।
রাবি ছাত্রলীগ সভাপতি
সেসময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পায় বিশটি কক্ষে ভাঙচুর চালিয়ে তাদের আসবাবপত্র বাহিরে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এর আগে দুপুর তিনটায় বিনোদনপুর বাজার থেকে বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে বঙ্গবন্ধু হলে এসে মোটরসাইকেলে আগুন দেন বিক্ষুব্ধরা। পরে সেখান থেকে আবার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করেন তারা। পরে এসে দ্বিতীয় দফায় হলে ভাংচুর ও আসবাবপত্রে আগুন দেন বিক্ষুব্ধরা। তখনই সভাপতির রুম থেকে পিস্তল ও দেশিয় অস্ত পাওয়া যায়।
এবিষয়ে কোটা সংস্কার আন্দোলন রাবির সমন্বয় আম্মার বলেন, আমরা বঙ্গবন্ধু হলের রাবি শাখা ছাত্রলীগের সভাপতির রুমে থেকে পিস্তল ও সাধারণ সম্পাদকের রুম থেকে দেশিয় অস্ত পাওয়া গেছে।
এদিকে রাবি শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিতে রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসের মূল ফটকে এসে রাবি শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন তারা।
বিস্তারিত বিষয়ে জানতে রাবি প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হককে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
সানশাইন / শামি