, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ মখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।
যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০.২ গ্রাম হেরোইন, ৮৫ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাইমদ ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।