সর্বশেষ সংবাদ :

মুন্ডুমালায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে ব্যবসা করে রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় দেশি ও অস্ত্র দিয়ে নাসির উদ্দিন নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন ছিনতাইকারীরা। তার কাছে থাকা নগদ দুই লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে দাবি পরিবারের। ব্যবসায়ী নাসির উদ্দিকে গুরুতর জখম অবস্থা রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের লোকজন জানিয়েছে। নাসির মুন্ডুমালা বাজারের মার্কেটে দীর্ঘদিন হতে বিকাশের ব্যবসায়া করে।
বিকাশ ব্যবসায়ী নাসির উদ্দিনের ভাই তাসির আহম্মেদ জানান, বুধবার দিবাগত রাতে তার ভাই নাসির উদ্দিন মুন্ডুমালা বাজারের দোকান বন্ধ করে রাত ১০টার সময় সাইকেল যোগে নিজ বাড়ি উচ্চাডাঙ্গা গ্রামে যাওয়ার পথে তালুকপাড়ার শিমুলতলা ফাকা রাস্তা মধ্যে তিন চার জন দেশি অস্ত্র নিয়ে তার পথ আটকান। কিছু বুঝের আগে তাকে এলোপাতাড়ি কুপাতে থাকেন। সে অচেতন হয়ে পড়লে তার কাছে ব্যাগে থাকা বিকাশে লেনদেন করা প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা ও বিকাশে ব্যবহার করা মোবাইল নিয়ে যায় ছিনতাই কারীরা। পরে জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। রাতে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
তানোর থানার অফিসাস ইনচার্জ (ওসি) আফজাল হোনের জানান, ছিনতাইয়ের ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতায়ের সাথে কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে পুশিল। ব্যবসায়ী নাসির উদ্দিনের অবস্থা বেশ আশঙ্কা জনক। মেডিকেলে পুলিশ কর্মকর্তা তার খোজ খবর রাখছে। যে কোন সময় মামলা হবে।


প্রকাশিত: October 17, 2025 | সময়: 3:30 am | সুমন শেখ