বন্ধুদের সাথে পদ্মায় মাছ ধরতে গিয়ে ডুবে মরলো শিশু

স্টাফ রিপোটার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার ২৩ জুন সকালে শিশুটি ৪-৫ জন বন্ধুর সাথে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহা পাড়া এলাকায পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। মারা যাওয়া শিশুটি একই এলাকার বেনজির আলীর ছেলে হাসান।
শিবগঞ্জ ফায়ার সাভিসের স্টেশন মাস্টার কাদেরী কিবরিয়া জানান, সকাল ১১ টার দিকে বন্ধুদের সাথে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হবার পর রাজশাহীর একটি ডুবুরি দলের সহায়তায় বিকেল সাড়ে ৪ টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


প্রকাশিত: জুন ২৪, ২০২৪ | সময়: ৪:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ