সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে জহুরুল (৫৫) নামে এক কৃষক রহষ্যজনক মূত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাদরুল ডাইভারের ছেলে জহুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রাম্য শালিশ বসে। শালিশে তার পিতা জহুরুলকে মারধর করে। এ নিয়ে জহুরুলের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়।
শুক্রবার রাতে বাড়ীর পাশে পুকুর পাড়ে গিয়ে জহুরুল বিষপান করলে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহুরুলের মূত্যু হয়। এ ঘটনায় জহুরুলের পিতা বাদরুল ডাইভার বাদী হয়ে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেছে। এদিকে জহুরুলের স্ত্রী দাবি করে তার স্বামীকে হত্যা করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ময়না তদন্তের রিপোট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


প্রকাশিত: June 10, 2024 | সময়: 5:56 am | সুমন শেখ