সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে খাদিম মর্টারসের সিরামিক শিল্পীদের কর্মশালা

স্টাফ রিপোর্টার: খাদিম মর্টারসের পক্ষ থেকে দেশব্যাপী সিরামিক শিল্পীদের জন্যে চলছে কর্মশালা। তারই অংশ হিসেবে শনিবার রাজশাহীতে প্রথমবার মাস্টারিং ম্যাসনরি- নামের এই কর্মশালাতে সিরামিক শিল্পীদের হাতে কলমে টাইল এডহেসিভ ব্যবহার করে কিভাবে ওয়াল ও ফ্লোর টাইলস, সিরামিকের ক্ল্যাডিং, সিরামিকের রুফ টাইলস স্থাপন করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দিনব্যাপি চলে এ কর্মশালা।
টাইল এডহেসিভ এক বিশেষ ধরনের বালি আর সিমেন্টের মিক্স, যাতে থাকে সেলুলোজ ও পলিমারের মতোন রাসায়নিক উপাদান। এই রেডিমিক্স এর সাথে শুধুমাত্র পানি মিশিয়ে সাথে সাথে সিরামিকের নির্মাণ সামগ্রী স্থাপনের কাজে ব্যবহার করা যায়। আর কিউরিং করার প্রয়োজন হয় না বলে টাইলস স্থাপনে বাইরের দেশে এর চাহিদাও অনেক বেশি। অতিরিক্ত ময়লা উৎপাদন করে না বলে পরিবেশকেও রাখে সুরক্ষিত।
প্রশিক্ষণ অনুষ্ঠানে জানানো হয়, তাদের কোম্পানির এই পণ্য ব্যবহার করলে সিমেন্ট ও বালি কম খরচ পড়বে। এতে ভবন মালিকের অর্থ সাশ্রয়ী হবে একই সাথে ভবনের উপর নির্মান সামগ্রীর চাপ কমবে। এছাড়াও অল্প সময়ের মধ্যে এটি দেয়ালে লেগে যাওয়ায় অতিরিক্ত শ্রম কম লাগবে এবং বর্তমানে যেভাবে টাইলস দেয়া হয় সেখানে কয়েক বছর পর টাইলস খুলে গেলে নতুন করে আবার পুরোটাই টাইলস লাগাতে হয়। কিন্তু এই পদ্ধািততে টাইলস লাগলে যেটি খুলে যাবে শুধুমাত্র সেটিই মেরামত করলে আবার আগের মতো হয়ে যাবে বলে জানানো হয়। তাছাড়া তাদের পদ্ধতি ব্যবহার করলে কয়েক বছর আরো বেশি স্থায়ীত্ব হবে এই সামগ্রী বলে জানা গেছে।
কর্মশালাতে মিরপুর ও খাদিম সিরামিকসের পক্ষ থেকে সিরামিকের নির্মাণ সামগ্রীর ওপর কোন ধরণের টাইল এডহেসিভ কিভাবে বসাতে হবে সেই বিষয়ে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার আজাদ হোসেন। একইসাথে বক্তব্য দেন প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সহকারি ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুলতান পরাগ। বক্তব্য দেয়ার পর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় এবং সিরামিক শিল্পীদের প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, রাজশাহীতে প্রথমবারের মত রানিবাজারে কিছুদিন আগে মিরপুর ও খাদিম সিরামকস তাদের ডিসপ্লে ও সেল্স সেন্টারের উদ্বোধন করে।


প্রকাশিত: June 9, 2024 | সময়: 5:28 am | সুমন শেখ