সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলা

স্টাফ রিপোর্টার: নাটোরের নলডাঙ্গায় সংবাদ প্রচার করায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম জহুরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে অবৈধভাবে সরকারি ভূমি দখলকারী কাউছার-সামছুল বাহিনী।
গত ৪ জুন বেলা ২টার দিকে নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডে সাংবাদিক এম জহুরুল ইসলাম কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে গাঙ্গোপাড়া নামক স্থানে বাড়ির পাশে হামলাকারীরা আক্রমণ করে। সাংবাদিক এম জহুরুল ইসলাম পালিয়ে প্রাণে রক্ষা পায়। তাকে ধরতে না পেরে হামলাকারীরা সাংবাদিক ও তার ছোট ভাই মুরশেদ আলীর বাড়ির গেটে বেড়া দিয়ে সেখানে অবস্থান করে। খবর পেয়ে নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান পুলিশ পাঠিয়ে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেন। এ ঘটনায় নলডাঙ্গা থানায় সাংবাদিক এম জহুরুল ইসলাম ও তার পরিবারের নিরাপত্তার জন্য সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
সাংবাদিক এম জহুরুল ইসলাম রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন ও সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি।


প্রকাশিত: June 8, 2024 | সময়: 4:21 am | সুমন শেখ