বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: কবিকুঞ্জের আয়োজনে সাপ্তাহিক কবিতা আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগর কার্যালয়ে কবিকুঞ্জের উপদেষ্টা ওয়ালি উল ইসলামের সভাপতিত্বে এ কবিতা আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতাসহ কবি রাব্বানী সরকারের ‘ফিরিয়ে দিও না যেন’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান কবি সালিম সাবরিন, শিক্ষাবিদ দেওয়ান মামুনূর রশিদ, অন্যতম উপদেষ্টা আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি।
কবিতা পাঠ করেন কবি আলমগীর মালেক, কবি সিরাজুদ্দৌলাহ বাহার, কবি হাবিবুল ইসলাম তোতা, কবি আব্দুল মান্নান সরকার, কবি সেঁজুতি রহমান, হাসান হাফিজুর রহমান, কবি সুমন শামস, কবি সমতোষ রায়, শামীমা নাইস, কবি রওশন আরা, কবি মেহবুব ইসলাম রহমত, কবি দিপালী রানী সরকার, কবি কাবেরী সাহা, কবি আজিজুল হাকিম, কবি শফিকুল আলম, কবি আবু হেনা মোস্তাফা কামাল, কবি মনিরুল ইসলাম, কবি দীপালি রানী সরকার, কবি আব্দুর আলীম, কবি হাসিবুল ইসলাম, কবি আজিজুল হাকিম প্রমুখ। উপস্থাপন করেন কবিকুঞ্জের যুগ্ম সম্পাদক কবি শাহনাওয়াজ প্রামানিক সুমন।