সর্বশেষ সংবাদ :

স্পোর্টস রিপোর্টার: জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক রাজশাহী জেলা। বুধবার (৫ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী জেলা ৬-১ গোলের বিশাল ব্যবধানে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। রাজশাহীর লাইজু ও তিথি দু’টি করে এবং সুমাইয়া একটি গোল করে। নারায়ণগঞ্জের রাফিয়া একটি গোল পরিশোধ করে।
এর আগে একই মাঠে সকালে অনুষ্ঠিত ম্যাচে রাঙ্গামাটি জেলা ২-১ গোলে জামালপুর জেলাকে পরাজিত করে। রাঙ্গামাটির মাইনু মারমা ও সুইচিং মারমা একটি করে গোল করে। জামালপুরের সাইমা আক্তার একটি গোল পরিশোধ করে। আজ (বৃহস্পতিবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিনাজপুর জেলার এবং বিকেলে মাগুরা জেলা ময়মনসিংহ জেলার মোকাবেলা করবে।


প্রকাশিত: June 6, 2024 | সময়: 5:45 am | সুমন শেখ