সর্বশেষ সংবাদ :

বাঘায় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সহ-পাঁচটি বিষয়ে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে হলদে পাখি কার্যক্রম শীর্ষক সভা, বৃক্ষ রোপন কর্মসূচী, বিশ্ব তামাক দিবস ,ভোক্তা অধিকার আইন ও গণমাধ্যম কর্মীদের সাথে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা-সহ পৃথক পাঁচটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০-মে) বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়।

 

 

সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো: শামসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান (জনি), স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আসাদুজ্জামান (আছাদ), মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ,ম হাছান, প্রাথমিক শিক্ষা অফিসর মীর মামুনুর রহমান,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল সরকারী প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, বাঘা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) সোহেব খান , শিক্ষক এলিজা কায়েস, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিব মিয়া ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান-সহ আরো অনেকে।

 

 

 

 

 

 

সভায় বক্তারা বলেন, সংগঠন মানে মানুষ এবং রাষ্ট্রের উন্নয়নে কাজ করা,আমাদের মানবিক মানুষ হতে হবে। আমরা স্কাউট এবং গালর্স গাইড দেখে আসছি। এর সাথে নতুন করে প্রাথমিক পর্যায়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চালু হয়েছে হলদে পাখি সংগঠন। এটি সরকারের একটি ইতিবাচক ভাবনা। এই সেমিনার শেষে শিশু কিশোরদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেয়া হয়।

 

 

এদিকে বিশ্ব তামাক দিবস সম্পর্কে বক্তারা বলেন, তামাক মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকারক একটি দিক, দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় তামাক পরিহারের কোন বিকল্প নেই। বাঘা সীমান্তবর্ত উপজেলা হওয়ায় এর প্রভাব এখানে অনেকটা বেশী বলেও অনেকে উল্যেখ করেন ।

 

অপরদিকে ভোক্তা অধিকার নিয়ে বক্তারা বলেন, দেশের সকল পন্য ন্যায্য মূল্যে ক্রয় এবং সঠিক ওজন-সহ মানসম্মত জিনিষ পাওয়ার অধিকার নিশ্চিত করেছেন সরকার। এ দিক থেকে কোন ব্যবসায়ী যদি অনিয়মের সাথে সম্পৃক্ত হয়, তাহলে যে-কেউ জাতীয় ভোক্তা অধিকার আইনে মামলা করতে পারবে এবং জরিমান ২৫ ভাগ অংশ অভিযোগকারী পাবেন।

 

সবশেষে স্থানীয় সরকারের উপজেলা নির্বাচন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় ও বিভিন্ন জাতীয় দৈনিকের প্রায় ৪০ জন সাংবাদিকের সাথে মত বিনিময়ন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ সম্মানীত অফিসার বৃন্দ।

সানশাইন / শামি

 


প্রকাশিত: May 30, 2024 | সময়: 7:30 pm | Daily Sunshine