সর্বশেষ সংবাদ :

আদালতের নির্দেশ অমান্য করে বাড়ি নির্মানের অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানধীন লহ্মীপুরে আদালতের নির্দেশ অমান্য করে বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে মুক্তিযোদ্ধা মো: নুরুল আলম ও তার স্ত্রী রেশমা বেগমের বিরুদ্ধে। আদালত সূত্র থেকে জানা যায়, মো: নুরুল আলম তার আপন ভাই সাবেক মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমানের মৃত্যুর পর ভাবি মোসা: মাহফুজা বেগমের নামীয় সমপত্তির পূর্ব পাশে ১ফুট ও তার ছেলে মো: সাব্বির রহমান, মেয়ে তাসমিয়া রহমানের নামীয় সম্পত্তির দক্ষিণে প্রায় ৫ ফুট যায়গা দখল করে বাড়ি নির্মান শুরু করে।
এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে দরখাস্তকারী সাব্বির রহমান, তাসমিয়া রহমান ওমাহফুজা বেগম গত ৩ মার্চ তারিখে রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ(আরডিএ) তে অভিযোগ দিলে কতৃপক্ষ কাজ বন্ধের নির্দেশ দেয়। এতে কিছু দিন নির্মান কাজ বন্ধ থাকলেও গত ৩ এপ্রিল তারিখে আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে আবারো বাড়ি নির্মান শুরু করেন মুক্তিযোদ্ধা নুরুল আলম দম্পতি।
এর প্রেক্ষিতে গত ৪ এপ্রিল তারিখে দরখাস্তকারীগণ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহীতে একটি পিটিশন মামলা দায়ের করেন। বাদী পক্ষের বক্তব্য শোনার পর আদালত বিবাদমান যায়গায় নির্মান কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়ে বিবাদীগণকে জবাব দাখিলের আদেশ দেন। সেই সাথে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। ওই দিন রাজপাড়া থানা কতৃপক্ষকে আদালতের আদেশের কপি বুঝিয়ে দেয়া হয়। এর পরও আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে থানাকে ম্যানেজ করে বাড়ি নির্মানের কাজ করছেন মুক্তিযোদ্ধা মো: নুরুল আলম দম্পতি।
এ ব্যাপারে অভিযোগকারী মো: সাব্বির রহমান বলেন আমার চাচা মো: নুরুল আলম ও তার স্ত্রী রেশমা বেগম খুবই ক্ষমতাধর ব্যক্তি। তারা আদালত কিংবা আরডিএ কারো নিষেধাজ্ঞারই তোয়াক্কা করেন না। কাউন্সিলর থানা সবই ম্যানেজ করে নিয়েছেন। চোখের সামনে পৈতৃক সম্পত্তি দখল করে নিচ্ছে সাহায্য করার কেউ নাই।
এ ব্যাপারে মামলার বিবাদী নুরুল ইসলাম বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। একটা বাড়ি নির্মান করছি, এটা নিয়ে কতো রকম ষড়যন্ত্র হচ্ছে। দয়া করে আমার কোন বক্তব্য লিখবেন না। আদালতে যা পেয়েছেন তাই লিখেন।
এ ব্যাপারে রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান বলেন, এ বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে এটা আমার জানা নাই। তবে ইতি পূর্বে আরডিএতে একটি অভিযোগ দেয়া হয়েছিলো। সেখানে আরডিএ উভয় পক্ষকে আরডিএ এর প্ল্যান বহির্ভূত সকল স্থাপনা সরিয়ে বাউন্ডারি নির্মানের জন্য ১৫ দিনের একটি সময় দেয়। এই সময়ের মধ্যে তারা কেউই আরডিএ এর শর্ত মানেননি। এখানে থানা পুলিশ ম্যানেজ করার কোন প্রশ্নই ওঠেনা।


প্রকাশিত: May 30, 2024 | সময়: 5:26 am | সুমন শেখ