, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
আগামী ৫ জুন বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সোমবার(২০-মে)শনিবার প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। এরপর থেকে শুরু হয়েছে স্ব-স্ব প্রার্থীর প্রচার মাইক । একই সাথে পাড়া-মহল্লায় ছেঁয়ে যাচ্ছে পোস্টার। এর ফলে ভোটারদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা। অনেকেই তাঁদের পছন্দের প্রার্থীর যোগ্যতা জাহির করে গলা ফাটাচ্ছেন বিভিন্ন মোড় ও চায়ের দোকানে।
বাঘা উপজেলায় যারা নির্বাচন করছেন তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী দু’জন। এদের মধ্যে একজন গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী উপজেলা চেয়ারম্যান এবং রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু। তাঁর প্রতীক মোটর সাইকেল। অপরজন হলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু । তাঁর প্রতীক আনারস।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন মোট তিনজন। এদের মধ্যে একজন গত উপজেলা নির্বাচনে বিজয়ী ও বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস। তার প্রতীক টিয়া পাখি। এবার তার সাথে ভোট যুদ্ধে নেমেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন । তার প্রতীক বই। অপর একজন হলেন মওলানা মেহেদী হাসান। তার নির্বাচনী প্রতীক টিউবওয়েল।
এখানে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা। তার প্রতীক কলস। এ ছাড়াও একই দল সমর্থীত সাবেক পৌর কাউন্সিলর প্রার্থী রিনা বেগম তার প্রতীক হয়েছে ফুটবল। অপর একজন সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ (রুমী)। তার প্রতীক প্রজাপতি। এই তিন প্রার্থীর মধ্যে রুমী বিগত সময়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। এ কারনে ভোটারদের সাথে তার ব্যাপক পরিচিতি রয়েছে। অনেকেই বলছেন, রুমীর ক্লিন ইমেজ রয়েছে এলাকায়। এ কারণে অসংখ্য মানুষ আবারও তাকেই চাচ্ছেন।
সার্বিব বিষয়ে অত্র এলাকার ভোটার ও সুশীল সমাজের লোকজন বলেন, আজ সোমবার প্রত্যেক প্রার্থীর পক্ষে একাধিক মাইক এবং পোস্টার দেখে মনে হচ্ছে , ভোটের মাঠে গরম বাতাস বইতে শুরু হলো। তবে যারা বিগত সময় ক্ষমতায় থেকে কোনো উন্নয়ন করেনি, কিংবা নানা অনিয়ম- দুর্ণীতির সাথে সম্পৃক্ত ছিলো এবার তাদের থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিবেন বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।
সানশাইন / শামি