সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে তানহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার তোহরুলের শিশুকন্যা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে খেলার ছলে শিশুটি বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।


প্রকাশিত: February 14, 2024 | সময়: 5:27 am | সুমন শেখ

আরও খবর