সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির পক্ষ থেকে সাংসদ বাদশাকে স্মারকলিপি ও শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির পক্ষ থেকে সাংসদ বাদশাকে স্মারকলিপি ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়। সেই সঙ্গে সাংসদকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, সহসভাপতি সাজ্জাদ আলী, নিলুফা ইয়াসমিন, নাজমুল হক নান্টু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা বেগম, কোষাধ্যক্ষ শাহ শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক রফিক হাসান লাল চান, দপ্তর সম্পাদক মেরাজ উদ্দিন, প্রচার সম্পাদক আঞ্জুমান আরা পারভীন, নির্বাহী সদস্য হাসেন আলী, আরিফ আহসান টিটো, আব্দুল জলিল সরকার, আমিনুল ইসলাম বাবু প্রমুখ।


প্রকাশিত: January 21, 2024 | সময়: 6:43 am | সুমন শেখ

আরও খবর