সর্বশেষ সংবাদ :

নগরীতে মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:
সামাজিক সংগঠন রাজ মেট্রো ‘৯৭ এর আয়োজনে রাজশাহী নগরীর সাগর পাড়া বোস পাড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ টায় মাঘের এই হাড় কাঁপানো শীতে একটু উষ্মতার পরশ ছড়িয়ে দিতে মাদ্রাসার সকল ছাত্রদের মাঝে শীত বস্ত্র তুলেদেন। এ সময় শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা কর্মচারী সহ কিছু অভিভাবক উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে রাজ মেট্রো ৯৭ পক্ষে মাহি, সুমি, অংকুর, ড. রিপন, পলাশ, লাভলী, ঝর্ণা , মুন,ক্যাথি, লাবনী, জেসি আসিফ (ইমন), কুশল, রুপক সহ বন্ধুরা অংশ নেয়।

উল্লেখ্য,গত ১২ জানুয়ারি রাজ মেট্রো ‘৯৭ এর পক্ষ থেকে গোদাগাড়ীর মহিষাল বাড়ীর প্রত্যন্ত এলাকায় অসহায় গ্রাম বাসীদের মধ্যে শতাধিক কম্বল বিতরন করা হয়, উল্লেখ ফেসবুক গ্রুপ ভিত্তিক সামাজিক সংগঠন রাজ মেট্রো ‘৯৭ ২০২১ সালে এ প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম এ অংশগ্রহণ করে।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: January 16, 2024 | সময়: 7:43 pm | Daily Sunshine

আরও খবর