সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

 

 

 

 

 

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব উল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমানসহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগর্ণ।

 

 

 

 

 

 

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: December 14, 2023 | সময়: 5:41 pm | Daily Sunshine