সর্বশেষ সংবাদ :

নাচোলে ভাতাভোগীদের নিয়ে সংসদ সদস্যের মতবিনিময়

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উদ্যোগে মল্লিকপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু।

 

 

 

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২-আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু জিয়াউর রহমান।বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুলহক, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এনতাজুল হক, ও সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ প্রমুখ।

 

 

 

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: October 18, 2023 | সময়: 8:08 pm | Daily Sunshine