সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ৫ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার বড়পুকুড়িয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়।
এরা হলো, রাজশাহী মহানগরীর কশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মৃত আব্দুল হাইয়ের ছেলে বাবু (৪২), একই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে জুয়েল রানা (৩৫), চারখোটার মোড়ের চান শেখের ছেলে রকি শেখ (৩০), মোল্লাপাড়ার আক্কাশের ছেলে শাহআলম (৪০) এবং দামকুড়া থানার পুরাতন মধুপুরের মৃত জারমানের ছেলে পিয়ারুল ইসলাম (৪৫)।
মহানগর পুলিশ, জানায় বুধবার দিবাগত গভীর রাতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ইউনিয়নের বড়পুকুড়িয়া বটতলা এলাকায় একটি তাবুর নিচে বসে তারা তাস ও টাকা দিয়ে জুয়া খেলছিলো। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়।


প্রকাশিত: September 15, 2023 | সময়: 6:14 am | সুমন শেখ