, , ।
নাটোর প্রতিনিধি :
নাটোরে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ট্রাক-বাস ও বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ জন চাঁদাবাজকে নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সিংড়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাবু, তাদের অনুসারী মোঃ আকরামুল ইসলাম (৩৮), মোঃ এরশাদুল (৪৮), মোঃ বাবুল খান (৪৭), মোঃ মনসুর রহমান (৩৭), মোঃ মোজাহার আলী (৫৫), বারেক সর্দার, মোঃ হাসান আলী (৫৬), মোঃ জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), মোঃ আরিফুল ইসলাম (৩০)। নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রাজ্জাক (৪০), বাঁশভাগ গ্রামের মোঃ বেল্লাল হোসেন (৫৬), মোঃ ফারুক (৩৬)। নাটোর সদর উপজেলার নবীনগর এলাকার মোঃ বাবু প্রামানিক (৩৫), রামকৃষ্ণপুর গ্রামের মোঃ রানা (২৮), মোঃ আব্দুল খালেক (৬৫)। লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মোঃ শাহাজাহান আলী (৬২), বৈদ্যনাথপুরের মোঃ আজাহার শেখ (৫২), মোঃ আফজাল হোসেন (৬০), মোঃ রাইজুল ইসলাম (৩৫), মোঃ রেজাউল করিম ও মোঃ উজ্জল হোসেন (২৮) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার মোঃ রুপস আলী (৪১)।
র্যাবের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার বলেন, কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের ২৫ জনকে আটক করা হয়েছে। নাটোর সদর, সিংড়া ও লালপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামালা দায়ের করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
এদিকে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাবু’র মুক্তির দাবিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় বক্তব্য রাখেন নাটোর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, মটর মালিক সমিতির উপদেষ্টা মোবারক হোসেন। পরে পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।
সানশাইন / শামি