সর্বশেষ সংবাদ :

নেসকোর নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাস বদলী

স্টাফ রিপোর্টার: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানীর (নেসকো) নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসকে বদলী করা হয়েছে। বুধবার নেসকোর ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক রহমত উল্লাহ আল ফারুকের সাক্ষরিত আদেশে তাকে রংপুর বদলী করা হয়েছে।
তাকে নেসকোর রাজশাহীর প্রধান কার্যালয় থেকে রংপুর অফিসে সংযক্তি করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসের বিরুদ্ধে সংবাদমাধ্যমে বিধিবর্হিভুতভাবে বিবৃতি প্রদানের অভিযোগে তাকে বদলী করা হয়েছে। তবে তিনি কোম্পানীর নিয়ম অনুযায়ী রংপুরে সুযোগ সুবিধা পাবেন।


প্রকাশিত: September 1, 2023 | সময়: 5:01 am | সুমন শেখ