সাংসদ আব্দুল কুদ্দুসের মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ৬১, নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস শ্বাসকষ্টজনিত অসুস্থ্যতায় মৃত্যু বরণ করেছেন। বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃষাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ আব্দুল্লাহ বিন শোভন।

 

 

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান বলেন, সোমবার সন্ধায় শারীরিকভাবে অসু হয়ে পড়লে তাঁকে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট নিয়ে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শ্বাসকষ্ট কন্ট্রোল করা কঠিন হচ্ছিলো এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিলো।

 

 

 

যার কারনে আইসিওতে নেওয়া হয়। সেখানেই বুধবার সকালে তিনি শেষ ন্বিঃসাশ ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন। তিনি সাতবার এই আসন থেকে আওয়ামীলীগের মনোনায়ন পেয়ে পাঁচবার সাংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩ | সময়: ৪:২৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর