, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আগামীর বাংলাদেশের রুপরেখা-রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত নিজ অর্থায়নে কাজ করে আসছে। মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলা বেলপুকুর ইউনিয়নের দক্ষিণ কাজিরপাড়া গ্রামের রাস্তার কাজ সংস্কার ও জনসংযোগ করছেন রাজশাহী-৫ আসন পুঠিয়া-দুর্গাপুর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তার।
সাধারণ মানুষ অনেকই বলছেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুস সাত্তার একজন পরোপকারী মানুষ এক কথায় বলা যায়। তিনি যেভাবে অসহায় অবহেলিত মানুষগুলোর পাশে দ*াড়ায়, সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে, মসজিদ মাদ্রাসায় অনুদান দেয়, ছোটখাটো রাস্তাঘাট সংস্কার, এতিম ছেলে-মেয়েদের পড়ালেখার ব্যবস্থা করা, অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করা, গরীব পিতার বিবাহ যোগ্য কন্যার বিয়ের ব্যবস্থা করে দেন। এটা ভালো।
কাঁঠাল বাড়িয়া গ্রামের হাবিবুর রহমান বলেন, মানব সেবা একটি মহৎ কাজ যা হৃদয়ের গভীরতা প্রকাশ করে, সেই প্রমাণ আবারও দিলেন আব্দুস সাত্তার।
৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ ও আগামী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন দুর্গাপুরের মানুষ বিএনপি থেকে এমপি প্রার্থী পায়নি, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আমাকে যদি ধানের শীষের মনোনয়ন দেয়া হয় তাহলে বিপুল ভোটে তারা জয়যুক্ত করবেন। আমি মাঠে নেমেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে, আমি চেষ্টাকরে যাচ্ছি বিএনপির ঘোষিত ১ থেকে ৩১ দফা পর্যন্ত সাধারণ মানুষকে বোঝানোর জন্য, এতে জনগণের ব্যপক সাড়া পাচ্ছি, আমি একজন বিএনপির কর্মী মাঠে নেমেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশের রূপরেখা রাষ্ট্রকাঠামো মেরামতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে।
তিনি আরো বলেন, আমি দেশকে ভালোবসি, আমার প্রাণের সংগঠন বিএনপি আমার যোগ্যতা, কাজের দক্ষতা, দলের প্রতি আমার অবদান, মানবসেবা, সামাজিক উন্নয়ন, শান্তি এবং দলকে শক্তিশালী করার কথা বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হবো বলে আশাবাদী। সবশেষে পুঠিয়া-দুর্গাপুর সহ সারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।।