বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাটে পদযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার (১৯ আগস্ট) বেলা ১২টায় শহরের নতুনহাট এলাকা থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত হয় এক সমাবেশ।
পদযাত্রায় অংশ নেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ন আহবায়ক আবু রায়হান উজ্জল, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশিদ প্রধান জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলী চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, যুগ্ন সাধারণ সম্পাদক রুপালি খান, আক্কেলপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নেহার সুলতানা, সাধারণ সম্পাদক আরিফিনা মৌ সহ অন্যান্যরা।
সানশাইন/সোহরাব