বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বাড়িতে চাষ করা বিশাল গাঁজার গাছসহ এক নারীকে গ্রেফতার করছ র্যাব। ওই নারীর নাম মুনজুরা খাতুন (৩৩)। সে রাজশাহীর চারঘাট উপজেলার বার্মনদহ এলাকার মারুফ হোসেনের স্ত্রী। বুধবার সকালে রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে র্যাব। পরে তাকে র্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে গাঁজার গাছসহ চারঘাট থানায় সোপর্দ করা হয়।
র্যাব রাজশাহীর অ্যাডজুটেন্ট সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদ জানান, আটককৃত নারী মুনজুরা বসত বাড়ির সামনে ১২ ফুট উঁচ্চতা বিশিষ্ট প্রায় ২০ কেজি ওজনের একটি সতেজ গাঁজার গাছ চাষ করছিলেন।
গোপনে খবর পেয়ে তার নেতৃত্বেই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাবাসাবাদে সে একজন গাঁজা ব্যাবসায়ী বলেও স্বীকার করেছেন। দুপুরে গাছসহ তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।