সর্বশেষ সংবাদ :

রাসিকের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুয়েল রানা টিটুর পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জুয়েল রানা টিটুর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার বিকেলে নগরীর শালবাগান বিএনসিসির গলিতে শতশত নারী পুরুষের উপস্থিতিতে উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় জুয়েল রানা টিটু ১৮ নম্বর ওয়ার্ডের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে বলেন, আমাকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখবেন আমি আমার দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো এবং আপনাদের সব চাওয়া পাওয়া পুরন করবো পাশাপাশি তিনি বলেন আপনাদের শিশু জন্মের পর জন্মনিবন্ধন সনদের জন্য কোথাও দরাদরি করা লাগবে না আমি বা আমার পক্ষ থেকে কেউ এসে আপনাদের সন্তানের তথ্য নিয়ে যাবে এবং ফুলের শুভেচ্ছা দিয়ে যাবে। আমার নির্বাচনী এলাকায় অর্থের জন্য কোন সন্তানকে অশিক্ষিত হতে দিবো না,সার্বক্ষণিক দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রাদান করবো, সকল গর্ভবতী মাদেরকে ফ্রিতে শিশু ভাতার আয়ত্বে আনবো।

 

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন,চাঁদ মোহাম্মদ রকি,আজিজুল ইসলাম,মোমিনুল ইসলাম,আলমগীর হোসেন,মেহেদী হাসান ডলারসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

 


প্রকাশিত: May 5, 2023 | সময়: 9:21 pm | Daily Sunshine

আরও খবর