সর্বশেষ সংবাদ :

বাগমারায় ভিজিএফ বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: ভিজিএফ-এর চাল নিয়ে চালবাজির অভিযোগ উঠেছে রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডল রজ্ঞুর বিরুদ্ধে। ওই ঘটনায় একই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোবহান মন্ডল বাদী হয়ে মঙ্গলবার ১৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখির করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় বাগমারার গনিপুর ইউনিয়নের হতদরিদ্র ও দুস্থ মানুষদের জন্য সরকার মাথা পিছু ১০ কেচি চাল বরাদ্দ দেন। বরাদ্দকৃত চালগুলো বিতরণের জন্য গত ১২ মার্চ ইউনিয়ন পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যের কাছ থেকে ৩৫ টি হতদরিদ্র ও দুস্থদের নামের তালিকা প্রণোয়ণের জন্য সিদ্ধান্ত গ্রহন করেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডল।
সভার সিদ্ধান্ত ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডলের কথামত ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোবহান মন্ডল তাঁর ওয়ার্ডের ৩৫টি হতদরিদ্র ও দুস্থদের তালিকা তৈরী করে ইউনিয়ন পরিষদের সচিবের কাছে জমা দেন।
ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডল ইউপি সদস্য আব্দুস সোবহানের নামে বরাদ্দকৃত অসহায় মানুষের সকল কার্ড বাতিল করে নিজের পছন্দমত ব্যক্তিদের নাম দিয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। এর পূর্বেও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডল ইউপি সদস্য আব্দুস সোবহানের নামে বরাদ্দকৃত কৃষকদের নামের কৃষি ভুর্তকির কার্ড বাতিল করে নিজেদের পছন্দমত ব্যক্তিদের মাঝে বিতরন করেছেন।
ইউপি সদস্য আব্দুস সোবহান মন্ডল অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডল আমাকে সরকারী সকল কাজের সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত করে যাচ্ছেন। তিনি বিএনপির সমর্থিত চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার ব্যাপক অপব্যবহার করছেন। তিনি সরকারী নীতিমালানুযায়ী সরকারের সকল সুযোগ সুবিধা থেকে তাকে যাতে বঞ্চিত করা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন।
বিষয়টি জানার জন্য ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডলের ফোনে একাধিকবার ফোন দিলেও তারা বন্ধ পাওয়া যায়। তবে অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমি দেখে তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।


প্রকাশিত: March 18, 2026 | সময়: 3:54 am | সুমন শেখ