সর্বশেষ সংবাদ :

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফরিদুল রেজা ফরিদকে (৫২) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রোববার দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদুল রেজা ফরিদ সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। রায় প্রদানের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩ টার দিকে সদর উপজেলার আতিথা সাকিন এলাকায় ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তারকে তার মেয়ে দীপার সামনে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুল আসামী করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।


প্রকাশিত: March 13, 2023 | সময়: 4:55 am | সুমন শেখ

আরও খবর