সর্বশেষ সংবাদ :

বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিয়ে বাড়িতে খাবার ও বসা নিয়ে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার বেলা তিনটার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখণ্ডি গ্রামের মো. কিরণের মেয়ের বিবাহের অনুষ্ঠানে এ সংঘর্ষ হয়। রাজশাহী নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম বলেন, বিয়ের অনুষ্ঠানে খাবার ও বসাকে কেন্দ্র করে স্থানীয় এবং বহিরাগত আত্মীয়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছয়জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ওসি আরও বলেন, সংঘর্ষে আহতদের মধ্যে আবির হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সন্ধ্যার আগ পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: February 18, 2023 | সময়: 6:41 am | সুমন শেখ