, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর সদরের গেল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, কালেরকণ্ঠ ও সানশাইন পত্রিকার তানোর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক টিপু সুলতানের মাতা মোসা. জোসনারা বেওয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, তানোর পৌরসদরের গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা মৃত হামিদ সরদারের স্ত্রী জোসনারা বেওয়া দীর্ঘদিন হৃদরোগে ভুগিতেছিলেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে হঠাৎ অসুস্থ্য হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে। মৃত্যুকালে মরহুমা মোসা. জোসনারা বেওয়া ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক টিপু সুলতানের মায়ের মৃত্যুতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সানশাইন পরিবার। শোক জানিয়েছেন, সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নূরুল হকসহ সাংবাদিক, বাণিজ্যিক প্রতিনিধি ও কর্মকর্তা ও কর্মচারীরা। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আরো শোক জানিয়েছে, তানোর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান, জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাছ আলী ও গোলল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জানে আলম।
এছাড়াও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সহসভাপতি আশরাফুল ইসলাম রনজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, প্রচার-প্রকাশনা সম্পাদক ওবাইদুর রহমান সুজন ও জেনারেল সদস্য লুৎফর রহমানসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ।